দামারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটি ও পিটিএ কমিটিকে বরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।

দামারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটি ও পিটিএ কমিটিকে বরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।
দামারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটি ও পিটিএ কমিটিকে বরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা: আজ ২১ জুলাই ২০২৬ তারিখে দামারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নবগঠিত ম্যানেজিং কমিটি ও পিটিএ (PTA) কমিটির সদস্যদের বরণ এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাঁদের সাফল্যকে স্বীকৃতি জানানো হয়। সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ১)মাহবুবা জান্নাত পিতা: মোঃ মহিউদ্দিন খোকন বিশ্বাস। ২)জেসমিন আক্তার পিতা: মোঃ জাহারুল ইসলাম। তাঁদের এই অসাধারণ সাফল্যে বিদ্যালয় পরিবার গর্ব প্রকাশ করে এবং ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা জানায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব মনিরুজ্জামান মোল্লা, বর্তমান সভাপতি মাওলানা ফারুক হোসেন, নবগঠিত ম্যানেজিং কমিটি ও পিটিএ কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের এমন অর্জন অন্য…