দামারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এটি অত্যন্ত আনন্দের ও গর্বের সংবাদ। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২ জন শিক্ষার্থীই বৃত্তি অর্জন করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের এই সাফল্যের পেছনে যেসব সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষ নিরলস পরিশ্রম করেছেন, তাদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।
আমরা বিশ্বাস করি, এই অর্জন দামারপোতার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে।
দামারপোতা সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।

