আলহামদুলিল্লাহ! 
দীর্ঘদিনের প্রত্যাশা ও গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ দামারপোতা গ্রামে সিঙ্গেল ফেজ (২২০ ভোল্ট) বিদ্যুৎ সংযোগ থেকে থ্রি ফেজ (৪৪০ ভোল্ট) বিদ্যুৎ লাইনে উন্নীতকরণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 
এই গুরুত্বপূর্ণ উন্নয়নের মাধ্যমে গ্রামের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ হবে এবং ভবিষ্যতে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য ও উৎপাদনমুখী কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে ইনশাআল্লাহ। 

— দামারপোতা সমাজকল্যাণ পরিষদ
