বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ চতুর্থ পর্যায় বৃক্ষরোপণ ধারাবাহিক কর্মসূচি–২০২৬-এর চতুর্থ পর্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ চতুর্থ পর্যায় বৃক্ষরোপণ ধারাবাহিক কর্মসূচি–২০২৬-এর চতুর্থ পর্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ। আজ ২৯ জুলাই রোজ বুধবার বৃক্ষরোপণ ধারাবাহিক কর্মসূচি–২০২৬-এর চতুর্থ পর্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কর্মসূচির আওতায় দামারপোতা গ্রামের বিভিন্ন স্থানে মোট ১২০টি ভালো জাতের আম গাছের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারাগুলো গ্রামের বিভিন্ন পরিবারের মাঝে প্রদান করা হয়, যাতে প্রতিটি পরিবার একটি করে ফলজ গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু বৃক্ষরোপণ নয়; বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। একটি ফলজ গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি ভবিষ্যতে পরিবারের জন্য পুষ্টিকর ফল ও অর্থনৈতিক উপকারও বয়ে আনে। দামারপোতা সমাজকল্যাণ পরিষদ বিশ্বাস করে, সবুজায়ন একটি চলমান সামাজিক আন্দোলন। তাই পর্যায়ক্রমে গ্রামের আরও বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে যাঁরা আর্থিক, নৈতিক ও সার্বিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি দামারপোতা সমাজকল্যাণ পরিষদ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। মহান আল্লাহ তাআলা সকলের এই সদকায়ে জারিয়াকে কবুল করুন এবং উত্তম প্রতিদা…